1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলার মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২২৪ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলা ও স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় পৌরসভার ওয়াপদামোড় কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস. এম. রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সম্পাদক কাজী হাসান ফিরোজ।

এসময় আরও উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, দেশ বার্তা প্রতিনিধি সনত চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, সাংবাদিক নাগর মিয়া, টুটুল বসু, রুবেল মিনা, রবিউল ইসলাম, আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

বক্তারা বলেন, “সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য কাজ করেন, সত্য তুলে ধরেন। একজন সাংবাদিক অপরাধীদের বিরুদ্ধে সংবাদ করলেই যদি তাকে হত্যা করতে হয়, তবে এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি গণমাধ্যম ও মুক্তচিন্তার ওপর নগ্ন আঘাত। সাংবাদিক হত্যার বিচার দ্রুত না হলে, দেশে সঠিক তথ্য ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।”

তারা আরও বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা তুহিন হত্যার দ্রুত বিচার, দোষীদের কঠোর শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন প্রয়োগের দাবি জানাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!