1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অতঃপর থানায় জিডি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৬২৫ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক মিয়া রাকিবুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমূলক মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করার ঘটনায় থানায় সাধারণ ডায়রি করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে মিয়া রাকিবুল অভিযুক্ত আইডি ব্যবহারকারী আরিফুজ্জামান চাকলাদের বিরুদ্ধে সাধারণ ডায়রি করেন। ডায়রি নং- ৫১২ (১৪/০৭/২০২০ইং)।

অভিযোগ পত্রে উল্লেখ করেন, স্থানীয় দলপক্ষের কারণে আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১০ জুন তারিখে নুর ইসলাম গংদের সাথে হারুন শেখ গংদের গোলমাল হয়। সঙ্গত কারণেই অনেকেই ঘটনার সাথে জড়িত না থাকা সত্ত্বেও উভয় পক্ষই উভয় পক্ষের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করে। আমিও মামলায় আসামী হই এবং বিধি মোতাবেক আদালতে হাজিরা দিয়ে জামিন লাভ করি। এই সুযোগে আরিফুজ্জামান চাকলাদার অতি উৎসাহী হয়ে তার ফেসবুক আইডি (Arifuzzaman Chaklader)-থেকে গত ১০ জুলাই রাত ১১.২৪ ঘটিকায় আমার নামে বিভিন্ন আজেবাজে কথাবার্তা লিখে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করে। আমার পিতামহ সম্পর্কেও আজেবাজে কথাবার্তা লিখেছে।

তাছাড়া ইতিপূর্বেও তার ওই ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। যা আমার সামাজিক ও পেশাগত কাজে মানক্ষুন্ন হয়েছে।

এ বিষয়ে  অভিযুক্তকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, একটি কুচক্র মহলের ইন্দনে এসব মিথ্যা রটনা করা হয়েছে। এসময় তিনি ফেসবুকে যে মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার করেছে তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের নিকট অনুরোধ জানান।

উল্লেখ্য, মিয়া রাকিবুল মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ এর ফরিদপুর প্রতিনিধি ও ‘দৈনিক গণমানুষের আওয়াজ’ পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি হিসাবে কর্মরত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!