1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৫৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার শেখর গ্রামে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম একাডেমি সংলগ্ন শেখর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল মেম্বারের পুকুর পড়ে তার মৃত্যু হয়েছে। যুবকটি মানসিক ভারসাম্যহীন। সকাল থেকে তাকে এলাকাটিতে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিকাল সাড়ে ৫ টার দিকে অজ্ঞাতনামা এ যুবক পুকুরটিতে ঝাঁপিয়ে পড়ে গোসল করছিলো। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ হলে, তারা পানিতে নেমে সন্ধান করে তার ডুবন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়।

বোয়ালমারী থানা উপপরিদর্শক শিমুল মোল্যা জানান- মানসিক ভারসাম্যহীন মৃত যুবক মুসলিম, আনুমানিক ২৫ বছর বয়স। তার পরিচয় নিশ্চিত হওয়া যায় নাই। তবে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান- ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- তার পরিচয় নিশ্চিতে পিবিআই এর সহায়তা চাওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে। পরিচয় নিশ্চিত না হলে ময়নাতদন্তের পর বিধি মোতাবেক তার দাফন সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!