1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে।
আজ শনিবার বিকালে দিবসটি উপলক্ষে বহুধাবিভক্ত উপজেলা যুবলীগের একাংশের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকির নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা। আনন্দ র‌্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই সহস্রাধিক যুবলীগ কর্মী অংশ নেয়। বঙ্গবন্ধু সড়ক মোড় থেকে শুরু হওয়া র‌্যালিটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরটির প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে মিলিত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী -এ সময় তিনি বলেন – ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। বোয়ালমারী উপজেলা যুবলীগও সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন । জনবিচ্ছিন্ন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত নির্বাচনে নিশ্চিত পরাজিত হওয়ার ভয়ে অপতৎপরতা চালাচ্ছে। হরতাল অবরোধ দিয়ে অগ্নি সন্ত্রাস চালাছে এর বিরুদ্ধে স্থানীয়ভাবে বোয়ালমারী উপজেলা যুবলীগকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে ।
আলোচনায় আরও বক্তব্য রাখেন – উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন তুষার,সাব্বির সরদার , নাজমুল হাসান, আব্দুস সোবহান মোল্যা, চপল, গাজী শুভ উপজেলা যুবলীগের সদস্য নাজমুল বিশ্বাস, শফিউল আলম টুলু, ইনামুল হোসেন,দীপক বিশ্বাস, অহিদুল হক উজ্জ্বল,অলিয়ার রহমান, আবির মাহমুদ সুমন,বোয়ালমারী পৌর মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল আমিন মিয়া ও যুবলীগ নেতা তন্ময় ইসলাম আকাশ প্রমুখ।
উল্লেখ্য, বহুধাবিভক্ত উপজেলা যুবলীগ দিবসটি উপলক্ষে পৃথক পৃথক ভাবে নানান কর্মসূচি পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!