1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩১৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ‘গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বৃদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

“রুখবো দুর্নীতি গড়ব দেশ হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ১০জুন শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শাহ জাফর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান, উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসান, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ প্রমূখ।

‘দুর্নীতি মুক্ত দেশ গঠনে পরিবারের ভূমিকাই মূখ্য’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় বোয়ালমারী জর্জ একাডেমী, রানারআপ সহস্রাইল পাইলট উচ্চ বিদ্যালয়, বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা তোয়া আফরিন।

অনুষ্ঠানে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক কাকলী খানম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের বাংলা বিভাগের প্রভাষক নাসরিন আক্তার, সহকারি অধ্যাপক ডা. কাজী তারেক পারভেজ। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে প্রভাষক মারুফা আক্তার।

দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়। এ ছাড়া অংশগ্রহণ কারি প্রতিটি বিদ্যালয়কে সততা স্টোরের উপকরণ ক্রয়ের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!