1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

ম্যানচেষ্টার ইউনাইটেডে অনুশীলন করা বাংলাদেশী ফুটবলার রিপন এখন পরিচ্ছন্নতাকর্মী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৫৫২ জন পঠিত

ঐতিহ্য বাংলা, খেলাধুলা ডেক্স : বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ইংল্যান্ডের ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবে অনুশীলন করা বাংলাদেশের ফুটবলার ফরিদপুরের ছেলে রিপন এখন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন ফরিদপুরের একটি সরকারী অফিসে। বাফুফের ভুল সিদ্ধান্তের কারনে এমন অবস্থা বলে মনে করছেন ফুটবলের সাথে জড়িত বিশিষ্টজনেরা।

ফরিদপুরের ছেলে রিপন কুমার দাস ২০১২ সালে এয়ারটেলের রাইজিং ষ্টার চ্যাম্পিয়ান হয়ে ১২জনের একটি টিমের সাথে নভেম্বর মাসের ১৭ তারিখে ইংল্যান্ডের ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবে অনুশীলন করার জন্য বিদেশে যান। এরপর সেখানে ১০ দিনের অনুশীলন শেষ করে ফিরে আসেন দেশে। দেশের আসার পর বাফুফের তদারকির অভাবে তাকে ফিরে আসতে হয় নিজ জেলায় ফরিদপুরে।

ফরিদপুরে আসার পরে সংসারের অভাব অনটনের কারনে তাকে বেছে নিতে হয় বাবার ফরিদপুর সড়ক বিভাগের মাষ্টার রোলের পরিচ্ছন্নতার কাজ। গত কয়েক বছর যাবত এই কাজ করছেন ফরিদপুর সড়ক বিভাগে তিনি। প্রতিদিন কাকডাকা ভোরে তিনি সেখানে গিয়ে পরিচ্ছন্নতার কাজ করেন পরিবারের স্বচ্ছলতা ফিরেয়ে আনার জন্য। রিপন একই সাথে চালিয়ে যাচ্ছেন ফুটবলের অনুশীলন। সাবেক ফুটবলার ও জেলা টিমের কোচ আবুল কাশেম ভোলার তত্ববধানে প্রতিদিন চলছে বিকেলে অনুশীলন ষ্টেডিয়ামের মাঠে। এখনো তার দূর্নিবার ইচ্ছা তিনি হবেন দেশ সেরা ফুটবলার মধ্যে মাঠের। তবে দিন যতো যাচ্ছে সংসারের অভাব অনটনের কারনে দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে সেই আকাশ ছোয়া স্বপ্ন প্রত্যাশা।

তার মা পান্তা দাস বলেন, আমার দুই ছেলে রিপন সবার বড়। ছোট ছেলে তপন এখনও কিছু করে না। রিপন এতবড় একজন ফুটবলার শুধু সংসারের অভাবের কারনে বেছে নিতে হয়েছে ওর বাবার পরিচ্ছন্নতাকর্মীর কাজ। এতে আমাদের খারাপ লাগলেও কিছু করার নেই। রিপন যদি আয় রোজগার না করতে পারে তাহলে আমাদের যে না খেয়ে থাকতে হবে। তিনি বলেন, ওর বাবা অসুস্থ্য থাকায় ওকে সংসারের হাল ধরতে হয়েছে।

সাবেক ফুটবলার, ডিএফএ ফরিদপুরের সাধারন সম্পাদক ও ফরিদপুর জেলা টিমের কোচ আবুল কাশেম ভোলা জানান, রিপনের মতো ফুটবলার তৈরি হয় খুব কম। বাফুফে যদি সঠিকভাবে ভূমিকা নিতো তাহলে তাকে এভাবে ঝড়ে পড়তো হতো না। এখনো তার অনেক সুযোগ রয়েছে তাকে বাফুফে কাজে লাগাবে সেই আশা তিনি করেন।

ফুটবলার রিপন কুমার দাস বলেন, আমার আর্থিক অভাব অনটনের সংসারের কারনে আমি এখন পরিচ্ছন্নতাকর্মী। বাবা-মা কষ্টের কথা চিন্তা করে কাজ করছি। তবে এমন ভাবে কাজ করতে হবে সেটা কখনো চিন্তায় ছিলোনা। আমি হতে চেয়েছিলাম বড় ফুটবলার। এতে সংসারের দৈন্যদশা কাটবে কিন্তু তা হয়নি। বাফুফে যদি আমাদের ব্যাপারে ভূমিকা নিতো তাহলে হয়তো এমন হতে হতো না আজ।

ফুটবলের সাথে জড়িতরা মনে করেন রিপনকে মাঠে ফিরিয়ে এনে আবার তাকে খেলার ব্যাপারে সরকার ও বাফুফে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে এই প্রত্যাশা সকলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!