1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩০৪ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি:ফরিদপুরে বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ইয়াবাসহ একাধিক মামলার দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুর্ধর্ষ ডাকাতের নাম মো. মানোয়ার শিকদার। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের সোরহাব শিকদারের ছেলে।

বোয়ালমারী থানাসহ আসপাশের থানায় তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অপহরণ, মাদক কারবারসহ ৮টি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ডহর নগর ফাঁড়ি পুলিশ এর উপপরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে ফাঁড়ি পুলিশের একটি দল রূপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মানোয়ার শিকদারকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় পাইপগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১টি রামদাসহ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় বাড়িওয়ালা উকিল হোসেনসহ বেশ কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মানোয়ার শিকদারকে রাতেই বোয়ালমারী থানায় হস্তান্তর করে ফাঁড়ি পুলিশ।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন – আটক মানোয়ার শিকদার চিহ্নিত দুর্ধর্ষ ডাকাত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে, দীর্ঘদিন যাবত তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক তাকে গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে এবং তার সাথে আরও যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদলতে রিমান্ডের আবেদন করবে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!