1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৮২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ১৭টি ইয়াবা, পাঁচটি মোবাইল ফোন ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার(২৫ জুন) দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মুরাদ হোসেন (৩৭), রিপন শেখ (৪০) এবং নিলা বেগম (৪০) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে। আটক রিপন শেখ মাদক সংশ্লিষ্ট অপরাধে এর আগেও একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন। সর্বশেষ গত ৩ মার্চ বোয়ালমারী সেনা ক্যাম্পের পরিচালিত একটি অভিযানে তিনি গ্রেপ্তার হন এবং কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন।

আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামাদি বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!