1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ জুয়াড়ি আটক

  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারীতে জোয়ার বোর্ড থেকে মাদক, নগদ অর্থসহ ৩ মাদক কারবারিকে আটক করছেন যৌথবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টিম পৌরসভার গুনবহায় অভিযান চালিয়ে এদের আটক করেন।

আটককৃত ব্যক্তিরা হলো উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবাহা গ্রামের হালিম মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা(৪২), নয়নীপাড়া গ্রামের ভিকু শেখের ছেলে জিহাদ সেখ (৩০), গুড়দিয়া গ্রামের রুস্তুম কাজীর ছেলে এসকেন্দার কাজী (৪৫)। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও তাসের জুয়ার বোর্ড বসিয়ে ব্যবসা করে বলে জানিয়েছেন অভিযানিক দল।

এ সময় তাদের কাছ থেকে ১০০পিস ইয়াবা বড়ি, ১১প্যাকেট তাস, ৩ টি মোবাইলসহ নগদ ২৬ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. শিমুল মোল্যা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলা নাম্বার ৮।

সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন যৌথবাহিনীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সকলেই মাদক চক্র এবং জুয়ার সাথে জড়িত বলে স্বীকার করেছে। মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধারণের অভিযান অব্যাহত থাকবে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের আসামিদের বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!