1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৬০

  • প্রকাশিত : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ১৪৪৭ জন পঠিত

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে ২৬০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজটি বাংলাদেশ ইতোমধ্যে জিতে নিয়েছে।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করে মাহমুদুল হাসান জয়। ১২৩ রান করে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল ইসলাম ইমন। মহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ৩৩ রান।

আয়ারল্যান্ডের পক্ষে পিটার চেজ ১টি, মার্ক অ্যাডেয়ার ২টি, গ্যারেথ ডিলানি ২টি, রুহান প্রিটোরিয়াস ২টি ও হ্যারি টেক্টর ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায়। ব্যক্তিগত ৩ রানে ফিরে যান অধিনায়ক সাইফ হাসান। তবে, আরেক ওপেনার ইমন চালিয়ে খেলতে থাকেন। ৩১ বলে ৪১ রান করে ডিলানির শিকার হন তিনি।

পরে মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। হৃদয় ব্যক্তিগত ২০ রানে ফিরলেও জয় দারুণ খেলতে থাকেন। অঙ্কনের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন জয়। ৪৭তম ওভারে অঙ্কন ফিরলে বাকিরাও দ্রুত আউট হয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!