1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সনদ-স্মার্ট আইডি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩০৮ জন পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটায় বোয়ালমারী অডিটরিয়াম এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেনের পরিচালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. শাহজাহান, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও যুদ্ধকালীন ফরিদপুর জেলার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (বিএলএফ), বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা শোয়েবুর রহমান সিকদার, সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা আলতাব হোসেন মোল্যা, সহকারি কমিশনার (ভূমি) দিলারা আকতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, বাংলাদেশ আ’লীগে মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা.এম.এ জলিল প্রমূখ।
বিএনপি নেতা শাহ মো. আবু জাফর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড দেওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জীবিত ২৫৪ মুক্তিযোদ্ধার হাতে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়। মৃত্যুবরণ ২৬৬জন বীরমুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাঁদের ওয়ারিশগণের মধ্যে প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা শত্রুদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছিলেন। মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। সরকার সারাদেশের বীর সন্তানদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করার মধ্য দিয়ে তাঁদের সম্মানিত করছেন। ফদিপুর জেলা বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করতে পেরে আমি গর্ববোধ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!