1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ফরিদপুরের বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা পরিষদের ভোটগ্রহণ

  • প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩০৬ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড বোয়ালমারীতে সকাল থেকেই ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদ কেন্দ্রে ভোট প্রদান করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ, পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ১৪৬ জন জনপ্রতিনিধি এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ঘোষপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. দেলোয়ার হোসেন হত্যা মামলায় কারাগারে থাকায় ভোট দিতে পারছেন না।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত আনারস প্রতীকে মো. ফারুক হোসেন, স্বতন্ত্র চশমা প্রতীকে ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও মোটর সাইকেল প্রতীকে মো. নুর ইসলাম সিকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২নং ওয়ার্ড বোয়ালমারী থেকে সদস্য পদে টিউবওয়েল প্রতীকে সাবেক জেলা পরিষদ সদস্য মো. আবু জাফর সিদ্দিকী ও হাতি প্রতীকে আহসান হাবিব (হাসান সিকদার) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর সদস্য প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ শারিরীক অসুস্থতাজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া (১, ২ ও ৩) সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা সদস্য পদে আলফাডাঙ্গার সাবেক সদস্য মাইক প্রতীকে মোছা. বিউটি বেগম, ঘড়ি প্রতীকে খাদিজা বেগম, বোয়ালমারীর হরিণ প্রতীকে জেসমিন সেলিম আলপনা, ফুটবল প্রতীকে প্রিয়াংকা রফিক ও দোয়াত কলম প্রতীকে শাহানাজ বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আহাদ মিয়া জানান, এ ওয়ার্ডে ভোটার ১৪৬ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ৩ জন চেয়ারম্যান, ৩ সদস্য ও ৫ জন মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমে দুপুর ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!