1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে জাল জন্মনিবন্ধন দিয়ে ভোটার হতে না পেরে ইউপি কার্যালয়ে হামলা ভাঙচুর

  • প্রকাশিত : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩৪৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ কম্পিউটার, চেয়ার-টেবিল ভাঙচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত।

৯ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সহস্রাইল বাজারে অবস্থিত শেখর ইউনিয়ন পরিষদের অস্থায়ী সেবাদান কেন্দ্রে ২৫-৩০ জন দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে এ হামলা ও ভাঙচুর চালায়।
এ ঘটনায় ইউনিয়নটির চেয়ারম্যান কামাল আহমেদ রবিবার(৯ অক্টোবর) রাত ১১ টার দিকে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদের স্বাক্ষর জাল করা জন্মনিবন্ধন দিয়ে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, শেখর ইউনিয়নে নতুন ভোটার তালিকার কাজ চলছে। সে অনুযায়ী রবিবার কতিপয় যুবক চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা চালায় । ভোটার তালিকা প্রণয়নে নিযুক্ত কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা জন্ম নিবন্ধন সনদ গুলো অনলাইনে সার্চ দেয়। এতে ভুয়া প্রমানিত হলে ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ এ কাজে জড়িত সহস্রাইল গ্রামের ফটিক মোল্লার ছেলে কিবরিয়া মোল্লাকে(২৫) ডেকে জাল স্বাক্ষরের বিষয়ে জানতে চান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এ ঘটনা কিবরিয়া মোল্লার পক্ষের লোকজন জানতে পেরে ইট-পাটকেল,লাঠি-সোটা নিয়ে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সহস্রাইল গ্রামের কিবরিয়া মোল্লা নামের এক যুবক আমার স্বাক্ষর জাল করে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে ভোটার হওয়ার চেষ্টা করে ধরা পড়ে। এ বিষয়ে কিবরিয়াকে ডেকে জিজ্ঞেস করলে এলাকার ঝিল্লু, সুমন, রোমান ও মানিকের নেতৃত্বে একদল বিএনপির সমর্থকরা আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। অফিসের আসবাবপত্র, কম্পিউটারসহ ভাংচুর করে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার ক্ষতি করে। এ ঘটনায় রাতেই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে কর্মসূচি গ্রহণ করা হবে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!