1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই- ডা. দিলীপ রায়

  • প্রকাশিত : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩০৮ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও মুক্তিযোদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। যতদিন শেখ হাসিনা বেঁচে আছে ততদিন হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট থাকবে। শারদীয় দূর্গাপূজার মহা-নবমীতে ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সহ-সভাপতি ডা. দিলীপ রায়।

৪ অক্টোবর মঙ্গলবার মহানবমীতে তিনটি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় গাড়ি ও মোটরসাইকেলে স্থানীয় নেতাকর্মীরা তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন।

বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দির, চতুল কৃত্তর্নীয়াপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, আঁধারকোঠা সার্বজনীন মন্দির, সহস্রাইল বাজার মন্দির, আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা দামুদর আশ্রম, শিরগ্রাম মন্দির, মধুখালি বাজার সার্বজনীন মন্দির, বাগাট মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় ডা. দিলীপ রায় তার বক্তব্যে বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দুরা নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারছে।’ যতদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন ততদিন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।

এ সময় তার সাথে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!