1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে মৎস্যজীবীলীগের আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা

  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৫ জন পঠিত
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।
গত ২৫ সেপ্টেম্বর উপজেলা ও পৌর আওয়ামী মৎস্যজীবিলীগের কমিটি ঘোষণা করেন ফরিদপুর জেলা কমিটির আহবায়ক আব্দুস সোবহান ও সদস্য সচিব ফরিদ মিয়া।
এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের বাড়ি থেকে ফরিদপুর জেলার ১নং যুগ্ম আহবায়কের আছাদুজ্জামান পরশের নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে বোয়ালমারী পৌরসভায় চত্বরে এসে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়। ২শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে পরশ সিকদার বলেন, ‘বাঙ্গালী জাতির আদি পেশা কৃষি ও মৎস্য শিকার। বাংলাদেশ আওয়ামীলীগ তৃণমূলের মানুষের মূল্যায়নে মৎস্যজীবিলীগের কমিটি দিয়েছেন। এ কমিটির নেতাকর্মীদের কাজ হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে একযোগে কাজ করা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা প্রদীপ কুমার ঘোষ, নরোত্তম মালো, জয়দেব রাজবংশী, রাজকুমার, সালমান, আশিক, পৌর আহবায়ক আব্দুল গফফার, হৃদয় কুমার দাস, কামরুল শেখ, শহিদুল ইসলাম প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!