1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

রাজাপুরে গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন কুমার নদে রাজাপুর ও দাদপুর যুব সমাজের উদ্যোগে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক নবাবজাদা ফজল এ রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা প্রমুখ। নৌকা বাইচে ১ম স্থান অধিকার করেছে পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের নৌকা। ২য় স্থান অধিকার করে একই গ্রামের বুলবুলের নৌকা ও ৩য় স্থান অধিকার করেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আড়পাড়া গ্রামের ওসমান শেখের নৌকা। বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন মেলা কমিটির আহবায়ক গাজী আনিসুজ্জামান রনি। এ সময় মেলা কমিটির শেখ মঞ্জুর রহমান তুষার, গাজী ফখরুজ্জামান শুভ, লিটন মোল্যা, ফজর খাঁ, খোকন মোল্যা, তাহের মোল্যা, সেলিম কাজী মঞ্চে উপস্থিত ছিলেন। গ্রামীণ মেলা ও নৌকা বাইচ নদের দুইপাড়ে ব্যাপক লোকসমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!