1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে এ্যাড. মানিক মজুমদার ও এ্যাড. গাজী লিটন সংবর্ধিত

  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩২৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হওয়ার গৌরব অর্জন করায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মানিক মজুমদার ও এ্যাড. গাজী শাহিদুজ্জামান লিটনকে সংবর্ধনা দিয়েছে বোয়ালমারীর স্বনামধান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গাজী খোরশেদুজ্জামান গিন্ডার গার্টেন (জিকে কিন্ডার গার্টেন)।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা বেগমের সভাপতিত্বে ও গাজী শামসুজ্জামান খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি’র পরিচালক কাজী মসিউর রহমান কচি, খান বদিউজ্জামাল টুলু, উপাধ্যক্ষ খন্দকার আবু মোরসালিন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন রফি, কবি নারায়ণ চন্দ্র সরকার, এম, এম, আনোয়ারুজ্জামান ঝন্টু, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি এ্যাড. মো. কোরবান আলী, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, সেক্টর কমান্ডারর্স ফোরাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, বাংলাটিভির প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফ ইদ্রিস বাকের প্রমূখ।

এছাড়াও সকালে ‘প্রেসক্লাব বোয়ালমারী’র পক্ষ থেকে বোয়ালমারী বার্তা কার্যালয়ে অপর একটি সংবর্ধনা দেওয়া হয়। প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট ডিভিশনের আইনজীবি হিসেবে অ্যাড. মানিক কুমার মজুমদার ও অ্যাড. গাজী শাহিদুজ্জামান লিটন, ‘প্রেসক্লাব বোয়ালমারী’র সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মিজান-উর-রহমান, সহ-সাধারণ সম্পাদক আমীর চারু বাবলু, সদস্য জাকির হোসেন, বাংলাটিভি প্রতিনিধি খান মোস্তাফিজুর সুমন, সাংবাদিক মো. মনিরুজ্জামান, চ্যানেল এস টিভি প্রতিনিধি মো. ইলিয়াস মোল্যা, সাংবাদিক হাসান মাহমুদ মিলু, এসএম রুবেল, মো. রফিকুল ইসলাম, টুটুল বসু প্রমুখ। আগে সংবর্ধিত দুই আইনজীবীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা সংবর্ধিতদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে বলেন, এ দুজন মানুষের বড় হওয়ার সুতীব্র বাসনা থাকলেও তাদের জাগতিক চাহিদা খুবই কম। তাঁরা উচ্চ আদালতে প্র্যাকটিস করার সুযোগ পাওয়ায় এলাকার সাধারণ মানুষের পক্ষে আইনি সেবা সহজ লভ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!