1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩০৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বোয়ালমারী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পরিচালক ও ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল আলম চঞ্চল।

বোয়ালমারী উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সৈয়দ মাজেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমরান মৃধা আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তারা সংগঠনের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সম্মেলনে ৫ শতাধিক ফার্মাসিস্ট অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে ফরিদপুর কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্য মো. আমানুর রহমান আমান, ডা. নাদিম হোসেন, সাপ্তাহিক বোয়ালমারীর বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট কোরবান আলী, চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, দিনকাল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, ফার্মাসিস্ট বিমল দত্ত, সত্য মজুমদার, বোয়ালমারী কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ইশারত আলী, সহ-সম্পাদক মো. ওমর আলী, মো. আকিজ হোসেন, প্রচার সম্পাদক মো. মিরাজুল ইসলাম টিটু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!