1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৭১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ফারিহা খানম (১২) নামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে রাসেল সিকদার (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহত স্কুল ছাত্রী স্থানীয় নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলার রূপাপাত ইউনিয়নের ইছাডাঙ্গা গ্রামের মোক্তার হোসেনের মেয়ে। ধর্ষণকারী রাসেল সিকদার ওই গ্রামের মানোয়ার সিকদারের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

সোমবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ রাসেলকে আটক করেছে।

এলাকা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ফারিহার চাচাতো ভাই রাসেল সিকদার (১৮) তার চাচতো চাচা মোক্তার হোসেনের মুদি দোকান থেকে দেড়শ টাকার সদায় বাকিতে ক্রয় করে। সন্ধ্যার পর রাসেল বাড়ি গিয়ে ফারিহাকে ডেকে ওই বাকি টাকা নিয়ে যেতে বলে। ফারিহা সরল মনে টাকা আনতে গেলে রাসেল তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ শেষে গলা টিপে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর রাসেলর বাড়িতে গেলে রাসেল দৌড়ে পালানো চেষ্টা করে। পরে রাসেলকে ধরার পর রাসেলের স্বীকারক্তি অনুযায়ী রাসেলদের বাথরুম থেকে ফারিহাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করে।

ফারিয়ার বাবা মো. মুক্তার শিকদার বলেন, রাসেল খুবই বখাটে প্রকৃতির ছেলে। এর আগে সে একবার পরিবারকে না জানিয়ে বিয়ে করলে সে বিয়ে টেকেনি। একমাত্র ছেলে উচ্ছৃঙ্খল হওয়ায় রাসেলের বাবা-মা রাসেলের সাথে থাকেন না। আমার দোকানে ১৫০ টাকা বাকি খেয়ে আর টাকা পরিশোধ করেনা। রবিবার সন্ধ্যায়
আমার মেয়েকে টাকা দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেয়। পরে হাত-পাঁ বাঁধা অবস্থায় রাসেলের ঘরের বাথরুম থেকে মেয়েকে উদ্ধার করি। মেয়ে হত্যাকারী রাসেলের ফাঁসি চেয়েছেন তিনি।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে। এ ব্যাপারে সোমবার বিকেল পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!