1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৪১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধ উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ এর সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্যানেল মেয়র মো. মোমিন খানের সভাপতিত্বে বোয়ালমারী পৌরসভায় ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকুর সভাপতিত্বে উপজেলা কৃষক লীগ কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট লিয়াকত শিকদায়, বিশেষ অতিথি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমূখ।

এ ছাড়া উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বোয়ালমারী, উপজেলা সেচ্ছাসেবকলীগ পৃথকভাবে আলোচনাসভা ও কাঙ্গালি ভোজের আয়োজন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়।

শিশু ও শিক্ষার্থীদের মাঝে দিবসটির তাৎপর্য ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন আয়োজন করে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!