1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারী জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৮৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যলয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে তিনটি বিভাগে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৬৩জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ, কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, শাহ জাফর টেকনিকেল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাব বোয়ালমারী সভাপতি অ্যাড. কোরবান আলী, পুলিশের উপ-পরিদর্শক মো. ছরোয়ার হোসেন।

এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ (কলেজ) প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে কাদিরদী ডিগ্রি কলেজ ও শ্রেষ্ঠ বিদ্যালয় বোয়ালমারী জর্জ একডেমি। বোয়ালমারীতে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ হয়েছেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান। কারিগরি পর্যায়ে শাহ জাফর টেকনিকেল কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ লিয়াকত হোসেন ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ওই কলেজের প্রভাষক মারুফা আক্তার। বিদ্যালয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষার্থী বোয়ালমারী জর্জ একাডেমির সপ্তম শ্রেণি শিক্ষার্থী আরিদা আলম রিনভী। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. মুকাররিবুর রহমান ।

এছাড়াও রোভার স্কাউটের তিন বিভাগেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কাদিরদী ডিগ্রি কলেজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!