1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে দোকান ও বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৭১ জন পঠিত

দীপঙ্কর পোদ্দার অপু : ফরিদপুরের বোয়ালমারীতে  ভোর রাতে এক ঔষধের দোকান ও দিনের বেলা তিনটি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি।

জানা যায়, সোমবার (২৬ জুলাই) ভোর পাঁচটার দিকে বোয়ালমারী পৌরসভার স্টেশন রোডস্থ মৃধা ফার্মেসীতে চুরির ঘটনা ঘটে। চোর সাটারের তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে সিন্দুকের তালা ভেঙে সিন্দুকে থাকা দুই লক্ষ টাকা নিয়ে চোর পালিয়ে যায়। পৌরসভার সিসিটিভি দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। এর আগে রবিবার গোহাটা রোডে অবস্থিত কাজী ফারুকের মালিকানাধীন ভবনের তিন ফ্ল্যাটে দিনে দুপুরে চুরি হয়েছে। ওই ভবনের তিন তলার একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া মিম পারভীন বলেন, রবিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বাসা থেকে বের হয়ে এক ঘণ্টা পরে বাসায় ফিরে আসি। বাসায় এসে দেখি ঘরের দরজার তালা ভাঙা। ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।

একই ভবনের দুই তলায় ভাড়া থাকেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক মো. ফরহাদ হোসেন। তার ঘরের দরজার তালা ভেঙে ওই দিন একই সময়ে ভরি খানেক ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোর। ফরহাদ হোসেনের সামনের ভাড়াটিয়া মহসীন মিয়ার বাড়িও একই দিন একই সময়ে চুরি হয়েছে বলে জানা গেছে। পুলিশ এখন পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!