1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে সেপটিক ট্যাংকে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪২৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

১৭ জুলাই রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সাতৈর বাজারে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যু হওয়া শ্রমিকের নাম মো. বিল্লাল হোসেন (২৫)। সে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর বাজারের মাছ বাজার সংলগ্ন বড়নগর গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র সাহার ছেলে গণেশ সাহার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে ট্যাংকের ভেতর নামে নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেন। ট্যাংকটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃষ্টির পানি এবং ময়লা আবর্জনা জমে থাকায় ট্যাংকে বিষাক্ত গ্যাস কার্বন মনোঅক্সাইড জমেছিল বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।

সকালে তিনজন নির্মাণ শ্রমিক ট্যাংকের ভেতর নির্মাণ সামগ্রী পরিস্কারের কাজ করছিল। এ সময় ভেতরে নামা বিল্লাল হোসেন ট্যাংকের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঢলে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে ইস্রাফিল নামের অপর নির্মাণ শ্রমিকও গ্যাসাক্রন্ত হয়। ইস্রাফিলকে উদ্ধার করা সম্ভব হলেও ট্যাংকের ভেতরই মারা যান বিল্লাল হোসেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে নিহত বিল্লালের লাশ উদ্ধার করে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ধারনা করা হচ্ছে দীর্ঘদিন পরিত্যক্ত ট্যাংকটিতে বৃষ্টির পানি ও ময়লা আবর্জনা পঁচে বিষাক্ত গ্যাস জমেছিল। ট্যাংক পরিস্কার করতে গেলে গ্যাসের কারণে ওই মিস্ত্রির মৃত্যু হয়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে মৃতদেহটি থানায় আনা হয়েছে। আইনানুগ কাজ শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!