1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৩৮ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ময়না আনন্দ চন্দ বোস ইনস্টিটিউশন প্রাঙ্গণে উপজেলা কৃষকলীগের আয়োজনে আলোচনাসভা ও বৃক্ষরোপণ কর্মসূচির গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে বোয়ালমারী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ শাহিনুর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান করেছেন বৈশ্বিক জলবায়ূর বিরুপ প্রভাব উত্তরণে দেশের প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর। সে আহ্বানে সাড়া দিয়ে আওয়ামীলীগের সহযোগী সংগঠন উপজেলা কৃষকলীগ মাসব্যাপী যে বৃক্ষ রোপন কমসূচি হাতে নিয়েছে এটা প্রমাণ করে আমরা উন্নয়নের বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব শরীফ শাহিনুর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, ময়না এসি বোস ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মো. মোকলেছুর রহমান, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা মো কামরুল ইসলাম, ময়না ইউনিয়ন কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলী আকবর, উপজেলা কৃষক লীগের সদস্য আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা ও ময়না ইউনিয়েনের কৃষকলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ময়না এসি বোস ইন্সটিটিউশনের প্রঙ্গনে আমন্ত্রিত অতিথিবৃন্দ একটি ফুলের চারা রোপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিদ্যালয়টির শিক্ষার্থী ও কৃষকলীগের নেতাকর্মীদের মাঝে নানা জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!