1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারী পৌরসভার বাজেট ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩২৭ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বোয়ালমারী পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন। এ সময় তিনি ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন।

১১২ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩৪ টাকার বাজেটে রাজস্ব খাত থেকে ৫ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা ও উন্নয়ন খাত থেকে ১০৬ কোটি ১২ লাখ ৯৩ হাজার ৭৫৮ টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দিতে আহ্বান করেন। পৌর বাজার যানজট রোধে ও যে সব সড়ক প্রশস্তকরনের কাজ চলছে তা থেকে সুবিধা পেতে ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোন অংশ বর্ধিতাংশে পড়ে তা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সচেষ্টতা প্রত্যাশা করেন।

বাজেট ঘোষণা সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মীরদাহ পিকুল, আ’লীগ নেতা আলী আকবর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি এ্যাড. কোরবান আলী, প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, কাউন্সিলর আ. সামাদ খান, কাউন্সিলর রুহুল আমিন মৃধা, কাউন্সিলর বিপ্লব মিয়া প্রমুখ। এ সময় বোয়ালমারীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!