1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে বৃষ্টির ভেতর পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩১২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোর করে বৃষ্টির ভেতর বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহন করানো হয়। আওয়ামীলীগ নেতা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির নির্দেশে গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোড়া খুনের মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা আসামিদের গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধন করানো হয়।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে শনিবার (১৯ জুন) সকালে মামলার বাদি ও গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের নেতৃত্বদেন।

গত ৩ মে মঙ্গলবার ঈদুল ফিতরের দিনে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী ও স্থানীয় মৃত বজলুর রহমান ওরফে বজলু খালাসির ছেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেনের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা ঘটে। হত্যাকান্ড ঘটনার পাঁচদিন পর গোলাম মোস্তফা জামান সিদ্দিকী বাদি হয়ে বোয়ালমারী থানায় ৮১ জনের নাম উল্লেখ পূর্বক আরও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী জানান, নিহতের দুই ছেলে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী। সে কারনে সহপাঠীরা মানবন্ধনে গিয়েছিলো তবে পাঠদান বন্ধ রেখে নয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোস্তফা জামান সিদ্দিকী শিক্ষার্থীদের জোর করে মানববন্ধনে আনার বিষয়টি অস্বীকার করে বলেন, নিহত দুই জনের মধ্যে এক জনের দুটি ছেলে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী। সেই কারনে মানববন্ধনে অন্য শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পাঠদান বন্ধ রেখে কোন প্রকার মিটিং, মিছিল, মানববন্ধন করা যাবে না। বিষয়টি আপনার কাছ থেকে আমি জানলাম। এব্যাপারে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ মামলায় ৬১ জন আসামী উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছে। আদালত তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযোগপত্র দায়েরের কাজ চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!