1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষার আগে শুরু হতে চলছে সার্কাস এলাকায় সমলোচনার ঝড়

  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৫৬ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক :  ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষার মাত্র দু’সপ্তাহ আগে মাসব্যাপী সাকার্সের আয়োজনে অভিভাবক মহলে সমালোচনার ঝড়। বন্ধের দাবী সুশীল সমাজের। জানা যায়, উপজেলার টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি গ্রামে গ্রামীণ মেলা ও সার্কাসের আয়োজন করেছে স্থানীয় তরুণ সমাজ। তিতুরকান্দি মাঠে ২ জুন বৃহস্পতিবার থেকে দি রাজধানী সার্কাসের শো শুরু হওয়ার কথা রয়েছে।

আগামী ১৯ জুন থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। চলবে টানা একমাস ১৯ জুলাই পর্যন্ত। এর মধ্যে গ্রামীণ ঐতিহ্যের এ সার্কাস চললে আশপাশের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষতি সাধিত হবে বলে অনেক অভিভাবক শংঙ্কা প্রকাশ করেছেন।

তিতুরকান্দির আশপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়, খাইরুন্নেছা মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীট এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ মনে করেন, এসময় এলাকায় সার্কাস চললে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে। প্রশাসনের নিকট সার্কাস বন্ধের জোর দাবীও জানান তারা।

এ ব্যপারে আয়োজক কমিটির প্রধান, সুলতান আহমেদ বলেন, স্থানীয় তরুন- শাহিন, শামীম, তুহিন ও কয়েজন ইউনিয়ন পরিষদ সদস্যের উদ্যোগে সার্কাসটির আয়োজন করা হয়েছে। সার্বিক সহযোগিতা করেছেন আমাদের এমপি মহোদয়। বৃষ্টিবাদলের জন্য আয়োজনে দেরি হয়েছে সামনে এসএসসি পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে।

অপর আয়োজক মোঃ শাহিন বলেন, বাংলাদেশের লোক ঐতিহ্যর একটি অংশ গ্রামীণ মেলা ও সার্কাস। এলাকাবাসীর বিনোদনের কথা চিন্তা করে ফরিদপুর-১ আসনের সাংসদ মো. মুনজুর হোসেন সহযোগিতায় সার্কাসের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ মালা গ্রামের তরুণ রাজনীতিবিদ, সমাজসেবক সর্দার কামাল পারভেজ বলেন, সার্কাসের বিষয়টি জেনেছি সামনে এসএসসি পরীক্ষা, বিষয়টি আয়োজক কমিটির বিবেচনায় রাখা উচিত ছিল। আমি স্থানীয় রাজনীতির সাথে জড়িত তাই অনেক সময় অনেক বিষয় মেনে নিতে হয়। তবে স্থানীয় প্রশাসনের এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে সার্কাসটি বন্ধ করে দেওয়া উচিত।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক জানান, সার্কাস বন্ধের বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তসমূহের রেজুলেশন মাননীয় জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে; তিনি যে সিদ্ধান্ত দেন আমরা সেই মোতাবেক কাজ করবো।

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদ হাসান বলেন, সামনে এসএসসি পরীক্ষা এসময় সার্কাসের আয়োজন ঠিক হয়নি। আয়োজক কমিটি হয়তোবা এমপি মহোদয়কে ভুল বুঝিয়ে পরীক্ষার আগে সার্কাস আয়োজনের অনুমতি নিয়েছেন।

এ ব্যপারে ফরিদপুর-১ আসনের এমপি মো. মুনজুর হোসেনের নিকট মোবাইলফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, সার্কাসের বিষয়টি আমি জানি, তবে এসময় এসএসসি পরীক্ষার বিষয়টি আমার জানা নেই। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হোক এটা আমি চাই না। আপনারা অনুমোদনকারী ডিসি-এসপির সাথে কথা বলুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!