1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র ও বিনামূল্য বীজ, সার বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩২১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্য কৃষি যন্ত্র ও ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

১৮ এপ্রিল সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান- “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় এবছর শতকরা ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ১০ টি সিডার, ৬ টি রিপার, ৩ টি পাওয়ার থ্রেসার, ৪ টি মেইজ শেলার, ৫ টি বেড প্লান্টার, ৩ টি পাওয়ার স্প্রেয়ার এবং ৩ টি পাওয়ার উইডার যন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হবে। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং অন্যদিকে অত্যন্ত কম সময়ে কৃষক ফসল ঘরে তুলতে পারবে।

তিনি আরও জানান- এ বছর উপজেলাটিতে ৩০০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!