1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পর্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪৩৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘নারী সামাজিক এ্যাসোসিয়েশনে’র নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এর আর্থিক সহযোগিতায় বোয়ালমারী উপজেলার চারটি ইউনিয়নের ১ হাজার ৩২০ জন নারী ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।]

২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ময়না, ঘোষপুর, সাতৈর ও দাদপুর ইউনিয়নে ১৭ টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।

১১টি পদে মোট ২০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন বোয়ালমারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মাসুদুল হাসান। অপর ২ নির্বাচন কমিশনার হলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ কাকলী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন।

নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থাটির ফরিদপুর জেলার রিজিওনাল কো-অর্ডিনেটর কৃষিবিধ মো. আজিম উদ্দিন (আর.সি.) ও বোয়ালমারী উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর শেখ মোঃ মাসুদ (ইউ.এফ.সি.)।

নির্বাচনে ৭১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবিনা বেগম, সহ-সভাপতি পদে নির্বাচিত ২জন হলেন জেসমিন বেগম ও বিলকিস বেগম, সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন রাহিলা বেগম তার প্রাপ্ত ভোট ৬৯৪। যুগ্ম সম্পাদক পদে তাসলিমা বেগম। এছাড়া কোষাধক্ষ্য পদে ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক পদে রোজিনা বেগম, দপ্তর সম্পাদক পদে রুমা বেগম ও কার্যনির্বাহী সদস্য পদে মীরা, নিলিমা ও খাদিজা বেগম নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!