1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারী পৌরসভার উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪৪৪ জন পঠিত
বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উদ্যোগে “মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১মার্চ পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক ৯টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌর মেয়র সেলিম রেজা লিপন।
পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মমিন খান এর সভাপতিত্বে বোয়ালমারী রেলস্টেশন চত্বরে, ১ নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব আহমেদের সভাপতিত্বে গুনবহা তালতলা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ খানের সভাপতিত্বে আঁধারকোঠা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজুর রহমান লিপনের সভাপতিত্বে শিবপুর রেলগেটে, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যার সভাপতিত্বে কুশাডাঙ্গা মোড় ছাড়াও বোয়ালমারী চাটাই পট্টি, সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা ১৯৭১ এর মার্চ মাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসব অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম জহুরুল হক, প্যানেল মেয়র মোমিন খান, আব্দুল মান্নান মোল্যা, মিনাজুর রহমান লিপন, শেখ আজিজুল হক, আব্দুস সামাদ খান, বিপ্লব আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর হোসনেয়ারা বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়েদা মাকসুদা খানম রুমা, ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আহাদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা তমাল প্রমুখ।
Write to আমীর চারু বাবলু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!