1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের র্্যালি-সমাবেশ

  • প্রকাশিত : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৬৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে র্্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় থানা রোডে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে র্্যালিটি শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্্যালি শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। র্্যালিতে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমও অংশ নেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ডেপুটি কমান্ডার একেএম জহুরুল হক, সন্তান সংসদের আহবায়ক কমিটির সদস্য সচিব ও মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, পৌরসভার এক নম্বর সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা, ঘোষপুর ইউনিয়ন সন্তান সংসদের আহবায়ক সাজেদুল হক বাবুল, গুনবহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক সজীব, ময়না ইউনিয়ন সন্তান সংসদের আহবায়ক প্রিন্স প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে আমরা সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করছি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের কোন ছাড় নেই। এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!