1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে এসডিসির র‌্যালী ও আলোচনাসভা

  • প্রকাশিত : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৮২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার বোয়ালমারীর কাদিরদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও প্রবীণদের পরিপোষক ভাতা দিয়েছে বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

সোমবার সকালে কাদিরদী বাজার সংলগ্ন এসডিসি কার্যলয় থেকে র‌্যালীটি বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে প্রবীণ সামাজিক কেন্দ্রে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে কেন্দ্রটিতে এসডিসির পরিচালক প্রশিক্ষণ ও গবেষণা কাজী মশিউর রহমান কচির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, এসডিসির উপ-পরিচালক খন্দকার নজরুল ইসলাম, প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি বিকাশ কুমার কুন্ডু প্রমূখ।

অনুষ্ঠানে সমাজের হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৯৬জন প্রবীণের হাতে দেড় হাজার করে পরিপোষক ভাতা তুলে দেয়া হয়। এছাড়া বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা ও তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির অধিনে বছরে চারবার প্রবীণদের মাঝে এ ভাতা দেয়া হয়ে থাকে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রসেনজিৎ পাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!