1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে মিল্ক ক্রিম সিপারেটর মেশিন বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৪ জন পঠিত

 বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরে বোয়ালমারীতে উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ খামারিদের মাঝে মিল্ক ক্রিম সিপারেটর মেশিন বিতরণ করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মো. আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোয়ালমারীর দুগ্ধ খামারিদের হাতে মিল্ক ক্রিম সিপারেটর মেশিন তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার,  ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলীম,  প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সেলিম হোসেন, খামারীদের মধ্য উপস্থিত ছিলেন বোয়ালমারী ডেইরি ফারমার্স অ্যাসেসিয়েশনের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন,  আবুল কাশেম মিয়া, রেজাউল মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মো. আহসান জানান, মিল্ক ক্রিম সিপারেটর মেশিন দিয়ে খামারিরা দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি, মাখন, পনির, বাটার, মিষ্টান্নসহ বিভিন্ন প্রকার দুগ্ধজাত পণ্য তৈরি করতে পারবে যা দুগ্ধপণ্যের বহুমুখী বাজারজাত করনে খামারীদের আর্থিক ভাবে লাভবান করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!