1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

২৪ ঘন্টা পর মিললো নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মৃত দেহ

  • প্রকাশিত : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে গোসল করতে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র মাজেদ এর মৃতদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। মাজেদ উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের মাদ্রাসা শিক্ষক ক্বারী মো. ফুল মিয়ার ছেলে। সে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা হাফেজিয়া মাদ্রাসার চার পর্বের শিক্ষার্থী।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ঘটনাস্থল থেকে পাঁচশ গজ দূরে কালাম খন্দকারের ঘাট নামক স্থানে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকেদের সহায়তায় তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যায়।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজারের কুমার নদীর স্টিলের ব্রিজ থেকে সমবয়সীদের সাথে গোসল করতে লাফ দিয়ে নিখোঁজ হয় মাজেদ। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে চার ঘণ্টা এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আসা পাঁচ জন ডুবুরির ঘণ্টাখানেকের চেষ্টা সত্তে¡ও ওই ছাত্রের সন্ধান না পাওয়া গেলে অভিযান স্থাগিত করে ডুবুরি দল।

তেলজুড়ী বাজারের বণিক সমিতির সভাপতি ও শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, মাজেদ তার সমবয়সী পাঁচ জনের সাথে গোসল করতে ব্রিজ থেকে নদীতে লাফ দিচ্ছিল। ব্রিজ থেকে লাফ দেওয়ার পর মাজেদ ভেসে না উঠায় তার সঙ্গীরা স্থানীয়দের বিষয়টি জানায়।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আ. সাত্তার মোল্যা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অভিযান চালিয়েছি। বেলা পাঁচটা পর্যন্ত কোন সন্ধান পাইনি। এরপর পাটুরিয়া ঘাট থেকে আগত পাঁচ জন ডুবুরি বিকেল পাঁচটা থেকে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে ¯্রােত থাকায় ব্যাপক খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থাগিত করে ডুবুরি দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!