1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বিএনপি সব সময় জনগণের পাশে আছে: শামা ওবায়েদ

  • প্রকাশিত : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৬ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির জেলা করোনা সেলের উদ্যোগে করোনার ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঔষধ সামগ্রী বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এ উপলক্ষে বোয়ালমারী পুরনো বাসস্টান্ডে শনিবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক সবসময় দেশের জনগণের পাশে রয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতায় না থাকলেও সব দুর্যোগে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে।” নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- “মানুষের ভোট ও অধিকার আদায়ে বিএনপি ও জিয়া পরিবার ছাড়া কেউ কথা বলে না তাই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাহলেই মানুষ কথা বলার অধিকার ফিরে পাবে। ” মানুষের অধিকার ও দেশনেত্রীকে মুক্ত করতে নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান তিনি।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক খন্দকার মাশরুখ আহমেদ, সেলিমুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিয়া মুকুল, মো. ইকরাম হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!