1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

আলফাডাঙ্গার অগ্নিদগ্ধ গৃহবধূর পাশে ক্ষুধার্তের আত্মচিৎকার

  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৯ জন পঠিত

দীপঙ্কর পোদ্দার অপু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ‘ক্ষুধার্তের আত্মচিৎকার’ নামে এক ভার্চুয়াল গ্রুপ অগ্নিদগ্ধ এক গৃহবধূর সুচিকিৎসার ব্যবস্থা করেছে। অগ্নিদগ্ধ ওই গৃহবধূর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে ওই ভার্চুয়াল গ্রুপটি। ‘ক্ষুধার্তের আত্মচিৎকার’ ভার্চুয়াল গ্রুপের এডমিন মোহাম্মদ শামীম প্রধান জানান, মাস দুয়েক আগে খাদিজা বেগম (২১) নামে এক গৃহবধূ রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হন।

তিনি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরবেলবানা গ্রামের মো. রবিউল মোল্যার স্ত্রী। খাদিজা বেগমের দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। আগুনে খাদিজা বেগমের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। স্বামী অত্যন্ত দরিদ্র হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে ব্যর্থ হন। সুচিকিৎসা অভাবে খাদিজার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরে। বিষয়টি জানতে পেরে ওই এলাকার বাসিন্দা এবং বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ওটি এটেন্ড্যান্ট এ কে এম আফসার উদ্দিন ওই গৃহবধূর সুচিকিৎসার জন্য প্রাণান্ত চেষ্টা চালান। কিন্তু অর্থাভাবে তিনি হিমশিম খাচ্ছিলেন। পরে ‘ক্ষুধার্তের আত্মচিৎকার’ গ্রুপ ওই গৃহবধূর বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করেন। 

শামীম প্রধান আরো জানান, তিনিসহ ভার্চুয়াল গ্রুপটির অপর এডমিন জং হাবিব, মডারেটর নাঈম, ম্যারিড সাদি, মো. হানিফ প্রমুখের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্ন সহৃদয়বান ব্যক্তির নিকট থেকে ওই গৃহবধূর চিকিৎসাবাবদ সংগৃহীত হয় ৩৭ হাজার ৫০০ টাকা। অবশেষে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমানের তত্ত্বাবধানে গত ১৫ সেপ্টেম্বর ওই গৃহবধূকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান বলেন, এখন ওই গৃহবধূর সুচিকিৎসা চলছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন দিন পনেরোর মধ্যেই তিনি বাড়ি যেতে পারবেন। তবে পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস লাগবে। 

এদিকে গত ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দি ইস্টার্ন সার্জিক্যাল ক্লিনিকে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে খাদিজা বেগমের চিকিৎসা বাবদ সংগৃহীত টাকা ওই গৃহবধূর সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি এটেন্ড্যান্ট এ কে এম আফসার উদ্দিনের হাতে তুলে দেন। এ সময় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কে এম মাহমুদ রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!