1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৬ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বৃহস্পতিবার সকাল ৮টায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার নাম কমলা রানী কীর্ত্তনীয়া (৬০)। তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের আরাজী-বাইখীর গ্রামের ক্ষিরোদ কীর্ত্তনীয়ার স্ত্রী।

নিহতের স্বামী ক্ষিরোদ কীর্ত্তনিয়া জানান, আমার স্ত্রী কমলা রানী কীর্ত্তনীয়া বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি সংলগ্ন আদমের গেট নামক স্থানের রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেইল ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসে এর সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলে মৃত্যু হয় তার। জানা যায়, নিহত কমলা রানী শ্রবণ প্রতিবন্ধী এবং দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রেল দুর্ঘটনার সংবাদ পেয়েছি। এ বিষয়ে রেল পুলিশ কর্তৃপক্ষই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!