1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

আশরাফুল আলম ডাবলুর দাফন সম্পন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৭৭ জন পঠিত
বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোয়ালমারী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসাসী মো. আশরাফুল আলম ডাবলু মিয়া (৫৬) দাফন সম্পন্ন হয়েছে।
২২জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় বোয়ালমারী ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওলামা দলের বোয়ালমারী উপজেলা সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম তার জানাজা নামাজের ইমামতি করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বোয়ালমারী পৌরমেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গুণবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বিএনপি নেতা ইকরাম হোসেন, খান আতাউর রহমান প্রমুখ।
এ ছাড়াও বিএনপি ও আওয়ামীলীগের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা তার নামাজে জানাজায় অংশগ্রহণ করে।
মরহুমের ছোটভাই চলচ্চিত্র নায়ক পরিচিত রহমান জানান- হৃদরোগে আক্রান্ত হয়ে ২১ জুলাই বুধবার দুপুর ২টায় পবিত্র ঈদুল আযাহার দিন চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । জানাজা শেষে চতুল ইউনিয়নের বাইখির বনচাকি মাদ্রসা গোরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা, উপজেলা আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!