1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে নদীতে পড়ার ২৩ ঘন্টা পর উদ্ধার হলো নিখোজ শিক্ষার্থীর মৃতদেহ

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৯২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে নদী পার হতে গিয়ে সাঁকো থেকে পড়ে শ্রাবণী (৮) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজের ২৩ ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বারাশিয়া নদী পার হতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জালে উঠে আসে ওই স্কুলশিক্ষার্থীর মৃতদেহ।

বোয়ালমারী পৌর কাউন্সিলর মো. রুহুল আমিন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার বোয়ালমারী পৌরসভার চিতাঘাটা সংলগ্ন চন্দনা-বারাশিয়া নদীর ওপর একটি বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় শ্রাবণী। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা বেশ কয়েকঘন্টা তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়ে ফিরে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে মাছ ধরার বড় জাল পেতে রাখেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাল উঠালে ওই ছাত্রীর মরদেহ উঠে আসে।

উল্লেখ্য, নিখোঁজ শ্রাবণী চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে চতুল ইউনিয়নের চতুল গ্রামের বাবলু গাজীর মেয়ে। শিশুটির পরিবার জানায়, উপজেলার গুনবহা চরপাড়া এলাকায় খালা বাড়ি থেকে ফেরার পথে চতুল চিতাঘাটা নামক স্থানে বারাশিয়া নদীতে সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পড়ে যায় শ্রাবণী। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মরদেহ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!