1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

বোয়ালমারীতে নদীতে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪০৪ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে নদীর পানিতে পড়ে ৭ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ১৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার চিতাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম শ্রাবণী সে চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চতুল গ্রামের বাসিন্দা বাবলু গাজীর মেয়ে শ্রাবণী তার বান্ধবীর সঙ্গে চন্দনা-বারাশিয়া নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে পার্শ্ববর্তী গুনবহা গ্রামে খালা বাড়ী যাওয়ার সময় নদীর পানিতে পড়ে যায়। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও শ্রাবণীর সন্ধান না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীদের খবর দেন।

বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশনমাস্টার আব্দুস সত্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও শ্রাবণীর মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারে ঢাকায় ডুবুরি দলের সাহায্য চাওয়া হয়েছে। ইতোমধ্যেই ডুবুরি দল বোয়ালমারীর উদ্দেশ্যে রওনা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!