1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে আগুনে পুড়লো বসতবাড়িসহ ৮টি দোকান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৬৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে বসতবাড়িসহ ৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, ১৪জুলাই বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারন করা হচ্ছে। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে আকরামুল আলম টনি মিয়ার বসতবাড়ি ও পাট-ধান-ভূষিমালের গুদাম, রিপন ঘোষের হার্ডওয়ারের দোকান, মোশাররফ হোসেন মুশার বই এর লাইব্রেরি, গৌতম দত্তের কসমেটিক্সের দোকান, দিনেশ ঘোষে, আইয়ুব আলী ও মুরাদ এর মুদির দোকান, বিভুতি ভুষণ দাসের ধান ও কাপড়ের দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মুজিবর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আগুনে বসতবাড়ি ও ৮টি দোকানের মালামালসহ প্রায় ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস ছত্তর জানান, খবর পেয়ে আমরা প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রয়নে আনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষতির পরিমান তদন্ত শেষে বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!