1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে চারজনকে জরিমানা

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫২৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে কঠোর বিধিনিষেধ অমান্যকরায় চার ব্যবসায়িকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের দেওয়া চলমান কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিনে বিধিনিষেধ অমান্য করে দোকান খুলে বেচাকেনা করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মল) আইন ২০১৮ অনুসারে ৪ ব্যবসায়ীকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা করা ব্যবসায়িরা হলেন, সাধনা স্টোরের মালিক সুমন অধিকারীকে ৩ হাজার টাকা, জান্নাত স্টোরের মালিক হুমায়ন কবীরকে ২ হাজার টাকা, মমতা স্টোরের মালিক নিরঞ্জন সাহাকে ১ হাজার ৫শত টাকা ও পায়েল স্টোরের মালিক কৃষ্ণ সাহাকে পাঁচ হাজার টাকা। এ ছাড়া কণিকা স্টোরের মালিক চিন্টু সাহা পালিয়ে যাওয়ায় দোকানটি শীলগালা করে দেয় আদালত।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন- ‘বৈশ্বিক মহামারি করোনার প্রাদ্যুর্ভাব রোধে স্থানিয় ভাবে দেওয়া কঠোর বিধিনিষেধ অমান্য করায় এদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান ভ্রামমাণ আদালতে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বোয়ালমারী পৌরসভায় গত ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ফরিদপুর জেলা প্রশাসক। এক সপ্তাহে উপজেলাটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১০৩ জন, এর মধ্যে মারা গেছে ৪জন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৬৬জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!