1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আলফাডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৯১ জন পঠিত

আলফাডাঙ্গা  প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট পেশ করেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার।

বাজেটে সর্বমোট ১৯ কোটি ১২ লাখ তিন হাজার ৮৮৪ টাকা আয় ধরা হয়েছে। পাঁচ কোটি ৩০ হাজার ৬৯৬ টাকা উদ্বৃত্ত রেখে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ছয় লাখ ৭৩ হাজার ১৮৮ টাকা।

এছাড়া এবার বাজেটে রাজস্ব খাতে আয় এক কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা ও ব্যয় এক কোটি ২২ লাখ ৫৬ হাজার ৯৬০ টাকা ধরা হয়েছে। রাজস্ব খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ছয় লাখ ২৩ হাজার ৪০ টাকা।

পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!