1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

দুই যুগ পর নতুন কমিটি হওয়ায় ছাত্রলীগের বোয়ালমারীতে আনন্দ মিছিল

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪১৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠিত হওয়ায় সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আনন্দ মিছিল করেছে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের আগমনে ছাত্রলীগের নেতৃবৃন্দ এ মিছিল করে। আনন্দ মিছিলটি পৌরসদরের ডাকবাংলো সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলি প্রদক্ষণ শেষে ওয়াপদা মোড়ের কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে এক পথসভায় অংশ নেয়। পথসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমালের সভাপতিত্বে রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক, অমিত বিশ্বাস অর্ক, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ সোহান, ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন, বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল, মো. সিফাত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিগত প্রায় দুই যুগ এ উপজেলায় ছাত্রলীগের কোন কমিটি ছিলো না। এ নিয়ে ছাত্রলীগ কর্মীদের কেউ কোন খবর রাখেননি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা মো. আবদুর রহমানকে দায়িত্ব দেওয়ায় তিনি ছাত্রলীগের একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন। গত ২০০১ সালে সর্বশেষ এ উপজেলায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত ১২ জুন ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী উপজেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ছাত্রলীগের এক সিদ্ধান্ত মোতাবেক মোর্তুজা আলী তমালকে সভাপতি, প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক ও সাব্বির হোসেন প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেন।

এছাড়া, বোয়ালমারী পৌর শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য মো. আমিনুর শেখ ফাহিমকে সভাপতি, মো. সিরাজুল ইসলাম মৃদুলকে সাধারণ সম্পাদক ও সাফাত ইসলাম বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে বোয়ালমারী পৌর শাখার আংশিক কমিটির অনুমোদন দেন। এর আগে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন নেতৃত্ব তৈরি করতে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ নেতৃত্বে আসার জন্য বায়ুডাটা জমা নেন। প্রায় ৭৬ জন ছাত্রলীগ কর্মী বায়ুডাটা জমা দেন বলে ফরিদপুর জেলা ছাত্রলীগের কার্যালয় সূত্রে জানা গেছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে সূত্র জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!