1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে আট বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৭৭ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৮ বছরের এক শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইউনুচ শেখ (৫০)। তাকে পার্শ্ববর্তী উপজেলা গোপালগঞ্জের কাশিয়ানি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনুস শেখের বিরুদ্ধে বোয়ালমারী থানায় ১৭ এপ্রিল মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী থানার কালনাঘাট এলাকার একটি স’মিল থেকে বোয়ালমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়া নিবাসী আট বছরের এক শিশুকে গত ১৬ এপ্রিল বাড়ির পাশের বারাসিয়া নদীতে গোসল করার সময় একই গ্রামের মো. ইউনুস শেখ (৫০) ওই মেয়েটিকে পার্শ্ববর্তী রায়পুর শ্মশানের কাছের এক বাগানে নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় পরেরদিন ওই শিশুটির মা বাদি হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪ এর খ ধারায় ধর্ষণচেষ্টার মামলা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার ইউনুস শেখকে গোপালগঞ্জের কাশিয়ানি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!