1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে বাড়িঘর ভাংচুর মামলায় বিআরডিবি চেয়ারম্যান ও ইউপি মেম্বার গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৬০৬ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: বাড়িঘর ভাংচুর ও প্রতিপক্ষের লোকজনকে মারধরের ঘটনায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুইজনকে সোমবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাতে বোয়ালমারী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, ময়না ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়াড়ী গ্রামের বাসিন্দা নবীর হোসেন চুন্নু (৫০) ও ময়না ইউনিয়ন ৫ নম্বর ওয়াডের ইউপি সদস্য মো. জামাল মোল্যার (৪৫) নেতৃত্বে তাদের প্রতিপক্ষ বানিয়াড়ী গ্রামের পান্নু শেখ, নওশের শেখসহ ৬টি বসতবাড়িতে ভাংচুর চালিয়ে তাদের লোকজনদের মারধর করে। এ ঘটনায় রবিবার পান্নু শেখ বাদি হয়ে নবীর হোসেন চুন্নুকে ১ নম্বর ও মো. জামাল মোল্লাকে ২ নম্বর আসামি করে ২৫ জনের নামে মারামারি ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩। মামলার আসামি নবীর হোসেন চুন্নু ও জামাল মোল্যাকে রবিবার বোয়ালমারী পৌরবাজার থেকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক আক্কাচ আলী বলেন, বাড়ি ঘরে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মারামারি ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, আধিপত্য বিস্তুারকে কেন্দ্র করে বানিয়াড়ী গ্রামে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। চেষ্টা করেছিলাম মিমাংসা করে দেওয়ার শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পরে এ ঘটনায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!