1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

আলফাডাঙ্গায় একদিনে ৩ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬০৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় একদিনে তিনজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। শনিবার আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের বদিউজ্জামান ওরফে বদিয়ার খালাসি, আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের চাপুলিয়া গ্রামের মো. হেমায়েত হোসেন ও উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম নিবাসী মো. আবু বকর ওরফে সোনা মিয়া জাতির শ্রেষ্ঠ এ তিন সন্তান মারা যান। পরে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম জানান, আলফাডাঙ্গা উপজেলাতে একদিনে তিনজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। পরে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের স্ব-স্ব গ্রাম্য কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

জানা যায়, শনিবার সকাল ৭টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বদিউজ্জামান ওরফে বদিয়ার খালাসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় মিঠাপুর সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

একই দিন বিকেল ৪টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হেমায়েত হোসেন (৭২)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। হেমায়েত হোসেন আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। রোববার তার মরদেহ গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
এদিকে শনিবার মাগরিবের নামাজ শেষে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মো. আবু বকর ওরফে সোনা মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পবনবেগ মাদ্রাসা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে। তবে এভাবে একদিনে তিনজন সহযোদ্ধাকে চিরবিদায় দিতে হবে এমনটা কল্পনা করিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!