1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারী মুক্তিযুদ্ধা সন্তান সংসদের শোক দিবস পালন

  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩০৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি বোয়ালমারী পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার সভাপতিত্ব এবং কলেজ শিক্ষক মাহিদুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও ইউএনও মোশারেফ হোসাইন, থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা কে এম জহুরুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের সহসভাপতি এম টিপু সুলতান, সংসদের জেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরআন আলী, উপজেলা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রকিবুজ্জামান মিলন, রাজিব খান সজীব প্রমুখ।

আলোচনা সভা শেষে শনিবার বাদ জোহর ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!