1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

ঝড়ে মা-মেয়ে নিহতের পরিবারের পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫৯১ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নিহত সেই মা-মেয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার (৫ এপ্রিল) রাত ৯টায় নিহতের বাবার বাড়ি উপজেলার পাঁকুড়িয়া গ্রামে উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি। পরে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এসময় তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও বিভিন্ন প্রকার নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।

প্রসঙ্গত, রবিবার (৪ এপ্রিল) ফরিদপুরের মধুখালি উপজেলার বাজিতপুর গ্রামের মো. জাহিদের স্ত্রী হালিমা (২৬) ও তার দেড়বছরের শিশু কন্যা আফসানাকে নিয়ে ভ্যানে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম থেকে তার বাবারবাড়ি একই ইউনিয়নের পাঁকুড়িয়া গ্রামে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে টাবনী ঘোষবাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশের একটি সজনে গাছ তাদের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু ঘটে। মারাত্মক আহত অবস্থায় শিশু কন্যা আফসানাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!