1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে ফসলি জমির মাটি ইটভাটায় পরিবহনে সড়কের ক্ষতির প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫২০ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ফসলি জমির মাটি ইটের ভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মাটি টানার কাজে নিয়োজিত ট্রলির চাপে সংশ্লিষ্ট সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় ভুক্তভোগীরা ফরিদপুর জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন। মাটি কাটা বন্ধের দাবিতে এলাকায় মানববন্ধন ও সভা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

জেলা প্রশাসক বরাবর করা ওই লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের খালেক শেখের ছেলে গণি মাতুব্বর ও জনাব মাতুব্বর প্রেমতারা মৌজায় অবস্থিত দুই ফসলি জমি থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। মাটি বহনকারী ভারী ট্রাকের চাপে এলাকার কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সামনে বর্ষা মৌসুম। এখনই ওই কাঁচা সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ না করা হলে আগামীতে সংশ্লিষ্ট সড়কটির ব্যাপক ক্ষতি সাধিত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে অভিযোগকারী মো. চুন্নু মাতুব্বর বলেন, ‘ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এখনই ব্যবস্থা নেয়া না হলে আগামীতে এলাকার শত শত কৃষক মাঠ থেকে তাদের অতি কষ্টে অর্জিত ফসল রাস্তা দিয়ে বাড়িতে আনতে পারবে না। কোমলমতি স্কুলগামী ছেলেমেয়েরা চলাচল করতে পারবে না।’

মাটি কাটা বন্ধসহ ওই এলাকার রাস্তাঘাট দিয়ে ভারী যান চলাচল বন্ধের দাবিতে রবিবার (৪ এপ্রিল) উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের ব্রিজের নিকট বিকেল পাঁচটায় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, সাতৈর ইউনিয়ন আ’লীগের সভাপতি আকবর হোসেন আকুল প্রমুখ।

উল্লেখ্য, দেড় শতাধিক লোকের স্বাক্ষর সংবলিত এলাকাবাসীর পক্ষে প্রেমতারা গ্রামের মো.রাহেন মাতুব্বরের ছেলে মো.চুন্নু মাতুব্বর গত ১ এপ্রিল ফরিদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!